profile
নিউজ টাইম
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৩:৪৭

নিখোঁজ শিশু তাবাসসুম।ছবি: সংগৃহীত
নিখোঁজ শিশু তাবাসসুম।ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিদ্যালয়ের সেফটিক ট্যাংকে মিলেছে লাশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।


নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তার পরিবার বর্তমানে কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন একটি এনজিওতে কর্মরত। বুধবার বিকেল ২টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


বৃহস্পতিবার সকালে এক কৃষক বিদ্যালয়ের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।


আরো পড়ুন: কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...