ইউরোপীয় ফুটবলের আদলে এবার এশিয়াতেও শুরু হতে যাচ্ছে 'নেশনস লিগ'। এশিয়ার ফুটবল দলগুলোর মান উন্নয়ন এবং বাণিজ্যিক সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই নতুন টুর্নামেন্ট চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
ইউরোপীয় ফুটবলের আদলে এবার এশিয়াতেও শুরু হতে যাচ্ছে 'নেশনস লিগ'। এশিয়ার ফুটবল দলগুলোর মান উন্নয়ন এবং বাণিজ্যিক সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই নতুন টুর্নামেন্ট চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর ফলে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো ফুটবলারদের আন্তর্জাতিক ব্যস্ততা ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ আরও বাড়বে।
২০১৮ সালে উয়েফা প্রথম নেশনস লিগ চালু করে ব্যাপক সাফল্য পায়। সেই পথ অনুসরণ করেই কুয়ালালামপুর ভিত্তিক সংস্থা এএফসি এই পরিকল্পনা হাতে নিয়েছে। রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সদস্য দেশগুলোর মধ্যে অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ। এএফসির মহাসচিব উইন্ডসর জন বলেন, "আমাদের ৪৭টি সদস্য সংস্থার ফুটবল মানোন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি কাঠামোগত টুর্নামেন্টের মাধ্যমে আমরা জাতীয় দলগুলোর জন্য নিয়মিত মানসম্মত ম্যাচ নিশ্চিত করতে চাই। পাশাপাশি লজিস্টিক ও ব্যয় সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাও আমাদের অন্যতম লক্ষ্য।"
এএফসি জানিয়েছে, ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোগুলো ব্যবহার করেই নেশনস লিগের ম্যাচগুলো আয়োজন করা হবে। এতে করে ক্লাব ফুটবলের সূচিতে কোনো প্রভাব পড়বে না, আবার জাতীয় দলগুলোও নিয়মিত খেলার মধ্যে থাকবে।
এএফসির ৪৭টি সদস্য দেশের মধ্যে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আছে ৪৬টি দেশ। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৩৬ নম্বরে।
উয়েফার নিয়ম অনুযায়ী যদি এএফসি-ও চার স্তরের (লিগ এ, বি, সি, ডি) নেশনস লিগ চালু করে, তবে:
১.বাংলাদেশকে সম্ভবত তৃতীয় বা চতুর্থ স্তরে (লিগ সি বা ডি) খেলতে হবে।
২.নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে পরবর্তী মৌসুমে উপরের স্তরে ওঠার (প্রমোশন) সুযোগ থাকবে।
৩.এতে করে র্যাঙ্কিংয়ে সমপর্যায়ের দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পাবে লাল-সবুজরা।
যদিও টুর্নামেন্টটি শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে এএফসির এই ঘোষণা এশিয়ান ফুটবলে নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...