profile
নিউজ টাইম
২০ মে, ২০২৬ বিকাল ০৭:০১

তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ছবি: সংগৃহীত
তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ছবি: সংগৃহীত

তৃণমূল সাংসদ সায়নী ঘোষের শিরশ্ছেদের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণার অভিযোগ উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। নরেন্দ্র মোদি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে এক্স-এ ক্ষোভ উগরে দিলেন সায়নী।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে ভারতের জাতীয় রাজনীতি ও পশ্চিমবঙ্গে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার সিকন্দরাবাদ পুরসভার চেয়ারম্যান তথা বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। অভিযোগ উঠেছে, ওই ভিডিওতে সায়নী ঘোষের শিরশ্ছেদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রদীপ দীক্ষিত।


যদিও এই অভিযোগ অস্বীকার করে প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভিডিওটি এডিট বা বিকৃত করা হয়েছে এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রীতিমতো গর্জে উঠেছেন সায়নী ঘোষ।


মোদি-শাহ ও ওম বিড়লাকে সায়নীর প্রশ্ন

এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে সায়নী ঘোষ লিখেছেন, “আমি বিস্মিত এবং হতবাক যে, আমার শিরশ্ছেদের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে একটি প্রকাশ্য বার্তা দেওয়া হয়েছে। এই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের সিকন্দ্রাবাদের নগর পালিকা চেয়ারম্যান তথা বিজেপি নেতা।”


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করে তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, “একজন মহিলার, তাও আবার একজন বর্তমান সাংসদের শিরশ্ছেদের জন্য পুরস্কার ঘোষণা করা—এটাই কি ‘নতুন ভারত’-এ ‘নারী শক্তি বন্দন’-এর প্রকৃত চিত্র?”


শুভেন্দু অধিকারীকে নিশানা ও নিরাপত্তার দাবি

বার্তায় পশ্চিমবঙ্গের সাবেক বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনেন সায়নী। তিনি লেখেন, “যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনকি পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মহিলাদের নিরাপত্তা ও প্রতিনিধিত্বকে নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু করেছিলেন, সেখানে আজ একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে তাঁর নিজের দলের এক নেতার কাছ থেকেই প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”


নিরাপত্তা ও আইনি পদক্ষেপের বিষয়ে সায়নী ঘোষের অবস্থান:

পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কাছে তিনি জানতে চান, পুলিশ কি দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করবে?

যোগী রাজ্যের পুলিশের কাছে সায়নী দাবি জানান, প্রকাশ্যে হত্যার উস্কানি দেওয়া ওই বিজেপি নেতার বিরুদ্ধে যেন অবিলম্বে আইনি ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়া হয়।


হুমকি প্রসঙ্গে সায়নী বলেন, “সংসদের ভিতরে এবং বাইরে গণতান্ত্রিকভাবে ভিন্নমত প্রকাশ করার অধিকার আমি ভবিষ্যতেও বজায় রাখব। কোনও হুমকি বা ভয় দেখিয়ে আমাকে চুপ করানো যাবে না।”


ঘটনার সূত্রপাত সায়নী ঘোষের বেশ কয়েক বছর পুরনো একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। শিবলিঙ্গ-সংক্রান্ত সেই পোস্ট নিয়ে আগেও তীব্র বিতর্ক হয়েছিল। সায়নী অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন যে, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই পোস্ট তিনি করেননি। কিন্তু সেই পুরনো ইস্যু টেনে এনেই সম্প্রতি উত্তরপ্রদেশে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এবং সেখান থেকেই প্রদীপ দীক্ষিতের বিতর্কিত মন্তব্যের ভিডিওটি ছড়ায় বলে জানা গেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...