profile
নিউজ টাইম
২০ মে, ২০২৬ বিকাল ০৬:২০

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন। ছবি: পিএমও

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলার নির্দেশনাসহ বিস্তারিত পড়ুন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সম্পূর্ণ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যেকোনো দেশেই যেকোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয় নীতি।

এই দুইটি বিষয়ে সামান্যতম অবহেলা থাকলে কোনো বাহিনী প্রকৃত অর্থে সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।"


বুধবার (২০ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।


গণ-অভ্যুত্থান ও সামাজিক উন্নয়নে ভূমিকার প্রশংসা

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সংকটময় সময়ে আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। বর্তমানে এই বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় একটি নির্ভরযোগ্য ‘ফাস্ট রেসপন্ডার’ স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।


আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান যুগোপযোগী চাহিদার কথা মাথায় রেখে আনসার-ভিডিপি মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। বাহিনীতে জাপানি ভাষা প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং সিক্স জি ওয়েল্ডিংসহ বহুমাত্রিক আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশে ও বিদেশে এই বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও জোরদার করবে।


আনসার সদস্যদের সাথে হাত মিলাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: পিএমও


ক্রীড়াঙ্গনে অবদান ও ‘স্পোর্টস কার্ড’ ঘোষণা

ক্রীড়াক্ষেত্রে আনসার-ভিডিপির সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ৩৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে ক্রীড়াবিদদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে ‘স্পোর্টস কার্ড’ প্রদান করা হচ্ছে। এরই মধ্যে আনসার-ভিডিপির ১৫ জন কৃতী ক্রীড়াবিদকেও এই স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে।


বক্তব্য শেষে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ও ভিডিপি সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎ শিল্প, গবাদি পশুর খামার এবং জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে পরিদর্শন করেন।


সমাবেশের আনুষ্ঠানিকতা ও অতিথি বৃন্দ

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী সফিপুরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...