নিউজ টাইম
৭ এপ্রিল, ২০২৬ রাত ০৮:৪২

বজ্রপাতে মৃত্যুর প্রতীকী দৃশ্য
বজ্রপাতে মৃত্যুর প্রতীকী দৃশ্য

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে ইয়াকুব আলী গাইন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন।

সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ের মধ্যে চিংড়ি ঘেরে মাছ ধরার সরঞ্জাম (আটল) পাততে গিয়ে বজ্রপাতে ইয়াকুব আলী গাইন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কুলতলী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই গ্রামের মৃত আজিজ গাইনের ছেলে।


আরো পড়ুন: যশোরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে এলাকায় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ইয়াকুব আলী নিজের চিংড়ি ঘেরে মাছ ধরার জন্য আটল পাততে যান। কাজ করার সময় হঠাৎ করে তাঁর ওপর সরাসরি বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।


দূর থেকে কয়েকজন গ্রামবাসী বজ্রপাত হতে দেখেন এবং পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"


আকস্মিক এই মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো কুলতলী গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...