profile
নিউজ টাইম
২৫ মে, ২০২৬ দুপুর ০৩:৩৬

৬ উইকেট নেওয়ার পর নাবিল মাস্টার। ছবি: বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেসবুক পেজ থেকে
৬ উইকেট নেওয়ার পর নাবিল মাস্টার। ছবি: বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেসবুক পেজ থেকে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন বতসোয়ানার নাবিল মাস্টার। মালির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র ২ রানে নিলেন ৬ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ের এক অবিশ্বাস্য ও অবিস্মরণীয় বিশ্ব রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ারে বল হাতে এই ইতিহাস গড়েছেন বতসোয়ানার মিডিয়াম পেসার নাবিল মাস্টার। রবিবার (২৪ মে) মালির ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইতিহাসের সবচেয়ে কম রান খরচায় ৬ উইকেট নেওয়ার নতুন নজির স্থাপন করেছেন তিনি।


আরও পড়ুন: আইপিএলে ১৩ বলে ফিফটির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন উর্ভিল প্যাটেল


বতসোয়ানার রাজধানী গ্যাবোরনের ‘বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১’ মাঠে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বতসোয়ানা। ম্যাচের ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ডট বলের পসরা সাজিয়ে প্রথম ওভারটি মেডেন নেন ডানহাতি এই মিডিয়াম পেসার।


অষ্টম ওভারে যখন তিনি দ্বিতীয়বার বল করতে আসেন, তখন মালির সংগ্রহ ৪ উইকেটে ১৮ রান। সেই ওভারের প্রথম বলেই উইকেট শিকার করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন মাস্টার। ওই ওভারেই তিনি আরও দুটি উইকেট তুলে নেন। এরপর নিজের তৃতীয় ওভার অর্থাৎ ম্যাচের দশম ওভারে আরও ৩টি উইকেট নিয়ে মাত্র ২৪ রানেই মালির ইনিংসের এপিটাফ লিখে দেন।


ভেঙে গেল সিঙ্গাপুরের হার্ষা ভরদ্বাজের রেকর্ড

সব মিলিয়ে ২.৪ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ২ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন নাবিল মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে এত কম রান দিয়ে কেউ ৬ উইকেট নিতে পারেননি। এই জাদুকরী স্পেলের মাধ্যমে তিনি সিঙ্গাপুরের বোলার হার্ষা ভরদ্বাজের (৩ রানে ৬ উইকেট) রেকর্ডটি ভেঙে নিজের করে নিলেন।


মজার বিষয় হলো, নাবিল মাস্টারের নেওয়া ৬টি উইকেটই এসেছে টানা দুই বলে উইকেট নেওয়ার তিনটি ভিন্ন জোড়ার মাধ্যমে (৭.১ ও ৭.২ ওভারে, ৭.৬ ও ৯.১ ওভারে এবং ৯.৩ ও ৯.৪ ওভারে)। মালির দেওয়া ২৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বতসোয়ানা কোনো উইকেট না হারিয়েই মাত্র ৩.৩ ওভারে অনায়াসে জয় তুলে নেয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...