যশোরের অভয়নগরে চোর সন্দেহে ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা। নিহতের পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। পুলিশের তদন্ত শুরু। বিস্তারিত পড়ুন।
যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
আরো পড়ুন: মৌলভীবাজারে নিজের মাটির ঘর ভাঙতে গিয়ে দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে একদল যুবক ফারুককে চোর সন্দেহে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁর বড় ভাই ফারুক হোসেন একজন মানসিক প্রতিবন্ধী রোগী ছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তিনি কিছু ভুল পথে পা বাড়িয়েছিলেন বা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তবে তিশার আক্ষেপ, আমার ভাইকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে মেরে ফেলা হলো কেন?
চিকিৎসক ও পুলিশের বক্তব্য
ডা. মরিয়ম মুনমুন (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স): পুলিশ মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এস এম নুরুজ্জামান (ওসি, অভয়নগর থানা): চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাস্কট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...