profile
নিউজ টাইম
২৫ মে, ২০২৬ দুপুর ০১:২৮

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা আনিছুর রহমান ও তার ২ বছরের মেয়ে নিহত হয়েছেন।

বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছর বয়সী কন্যাসন্তান নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’-এর রংপুর কার্যালয়ে কর্মরত আনিছুর রহমান এবং তার দুই বছরের শিশুকন্যা পুষ্প। দুর্ঘটনায় আহত আনিছুর রহমানের স্ত্রী আয়েশা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক খাদে পড়ে ১৫ যাত্রী নিহত


বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঈদের ছুটি কাটাতে সকালে আনিছুর রহমান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো দ্রুতগামী বাহন তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।


ধাক্কার চোটে তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই বাবা আনিছুর ও শিশু পুষ্পের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং আহত আয়েশা বেগমকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক যানবাহনটিকে শনাক্ত করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...