1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৪

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা চরে তিস্তার পানি অস্বাভাবিক বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ছবি: সংগৃহীত
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা চরে তিস্তার পানি অস্বাভাবিক বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে তীব্র বন্যার শঙ্কা।

টানা অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে আবারও হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধির ফলে তিস্তার চরাঞ্চল ও দ্বীপচরের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। এতে নদী তীরবর্তী বাসিন্দাদের মনে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে মাত্র ৩ ঘণ্টায় পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


তিস্তা নদীর পাশাপাশি দুধকুমার ও ধরলা নদীর পানিও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ চিলমারীতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘড়িয়ালডাঙ্গা চরের বাসিন্দারা জানান, রাতারাতি পানি বাড়ায় ফসলি জমি ও ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ২৮৫ টন জিআর চাল, নগদ টাকা এবং শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, দ্রুতই তিস্তার পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে, তাই চরাঞ্চলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...