1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৭ জুলাই, ২০২৬ বিকাল ০৭:০৪

সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের পরের দৃশ্য। ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার রাতে সাভার পৌরসভার আনন্দপুর মহল্লায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিষিদ্ধ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫৫) এবং স্থানীয় যুবলীগ কর্মী মো. সজীব (৩২)। তাঁরা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।


ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই তাঁদের আদালতে পাঠানো হবে। আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিই না, অপরাধীদের গ্রেপ্তার করাই আমাদের মূল কাজ।”


ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁদের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...