রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকচাপায় আক্কাস আলী নামে এক পথচারী নিহত হয়েছেন। উত্তেজিত জনতা ট্রাকে আগুন দেয়। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে...
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় আক্কাস আলী (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল আটটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী জেলার চারঘাট উপজেলার থানাপাড়া সারদা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬
ঘটনার বিবরণ ও স্থানীয় প্রতিক্রিয়া
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, পুঠিয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...