আগামী ২৩ জুন চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবায়নযোগ্য জ্বালানি, ইভি শিল্প ও মেগা প্রকল্পে বড় চীনা বিনিয়োগ আনা এই সফরের মূল লক্ষ্য।
দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এবং পরিবেশবান্ধব খাতে বড় বিনিয়োগের লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৬ জুন চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিনের এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ি (ইভি) শিল্পে চীনের উন্নত প্রযুক্তি ও বড় বিনিয়োগ নিশ্চিত করা।
সফরকালে বেইজিংয়ে একটি বৃহৎ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে ঢাকা, যেখানে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হবে।
আরও পড়ুন: ষড়যন্ত্র ও অশান্তি রুখতে জনগণকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সফরের অন্যতম বড় আকর্ষণ হলো চীনা অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক চুক্তি। চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (CRBC) এর মূল ডেভেলপার নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে চীনের হান্ডা গ্রুপকে জমি বরাদ্দ দেওয়া হবে। বেজার নতুন পরিকল্পনা অনুযায়ী, এই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের ইক্যুইটি বা অংশীদারত্ব থাকবে ৩০ শতাংশ এবং চীনের থাকবে ৭০ শতাংশ। এর আগে জাপানি অর্থনৈতিক অঞ্চলে দেশের স্বার্থহানি হওয়ায় এবার কৌশলগত পরিবর্তন এনেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)।
সফরকালে চীনের পক্ষ থেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (GDI) এবং ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম (CIPS)-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাব আসতে পারে। ডলারের ওপর নির্ভরতা কমাতে বেইজিংয়ের এই উদ্যোগগুলো এবং বিকল্প অর্থায়নে ‘পান্ডা বন্ড’ চালুর বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে ঢাকা। এছাড়া কারেন্সি সোয়াপ, মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এবং বাংলাদেশে চীনা ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবও টেবিল থাকবে।
অবকাঠামো খাতে এই সফরে নীলফামারীতে চীনা অনুদানে ১ হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী হসপিটাল’ এবং ‘মোংলা বন্দরের আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে নতুন চুক্তি হতে পারে। এর বাইরে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর মতো মেগা প্রকল্পে চীনের আর্থিক সহায়তা চাইবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৪ বিলিয়ন ডলারের পাঁচটি মেগা প্রকল্প চলমান রয়েছে, যেগুলোর দ্রুত ঋণছাড়ের তাগিদ দেবেন প্রধানমন্ত্রী।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...