profile
মো: ফিরোজ মাহমুদ, এসইও এক্সিকিউটিভ ও কন্টেন্ট রাইটার
১৯ জুন, ২০২৬ দুপুর ০৩:৩৮

বাংলাদেশের সাথে প্রথম টি-২০ তে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচে উইকেট পাওয়ার পর মিচেল মার্শ ও জস ইংলিশের সাথে নিখিল চৌধুরীর উদযাপন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাথে প্রথম টি-২০ তে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচে উইকেট পাওয়ার পর মিচেল মার্শ ও জস ইংলিশের সাথে নিখিল চৌধুরীর উদযাপন। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার নিখিল চৌধুরী কীভাবে অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পেলেন? জানুন কোভিডের লকডাউনে আটকে পড়া থেকে অজিদের জার্সিতে অভিষেক হওয়ার সেই রোমাঞ্চকর গল্প।

উপমহাদেশের রক্ত শরীরে নিয়েও অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন নিখিল চৌধুরী। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই অজিদের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করার পাশাপাশি বল হাতে ১৪ রানে ১ উইকেট নিয়ে বেশ ভালো শুরু করেছেন তিনি। তবে ভারতীয় ক্রিকেটার থেকে নিখিলের ‘অজি’ ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা বেশ নাটকীয়।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের


ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের ঘরোয়া ক্রিকেট খেলা নিখিল মূলত অস্ট্রেলিয়া গিয়েছিলেন ছুটি কাটাতে। কিন্তু ২০২০ সালের মার্চে সেখানে যাওয়ার পরপরই কোভিড-১৯ মহামারির কারণে আটকা পড়েন তিনি। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্রথমে ছয় মাস এবং পরে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আরও তিন মাস তাকে ব্রিসবেনে থাকতে হয়। এই আটকে থাকার সময়ই ব্রিসবেনের ‘নর্থস ক্লাব’-এর হয়ে খেলতে শুরু করেন তিনি। সেখানে সাবেক অজি ক্রিকেটার জেমস হোপসের নজরে আসেন নিখিল।


হোপসের পরামর্শে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলো নিখিলের প্রতি আগ্রহ দেখায়। অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিককে স্থানীয় খেলোয়াড়ের মর্যাদা পেতে সেখানে টানা তিন বছর থাকতে ও খেলতে হয়। নিখিলও সেই কঠিন পথ পাড়ি দিয়ে ২০২৩ সালে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে সুযোগ পান। অস্ট্রেলীয় সংস্কৃতির সোজাসাপ্টা আচরণ নিজের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন উল্লেখ করে নিখিল জানান, ক্রিকেটের বাইরে অনেক কঠিন সময় পার করায় এখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানো তার জন্য সহজ হয়ে গেছে। আর এভাবেই এক কোভিডের লকডাউন ভারতের নিখিলকে বানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার। এখন দেখার বিষয় সে অস্ট্রেলিয়া টিমের হয়ে কি করতে পারে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...