রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ১৯টি মহিষ বোঝাই ট্রাকে দুর্ধর্ষ ডাকাতি। চালক ও হেলপারের হাত-পা বেঁধে সিরাজগঞ্জের পাটক্ষেতে ফেলে গেল ডাকাত দল।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ১৯টি মহিষ বোঝাই ট্রাকে এক চাঞ্চল্যকর ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩০ জুন) রাত ৩টার দিকে উপজেলার তারাপুর-মাইপাড়া এলাকার এক ফাঁকা জায়গায় এই ঘটনাটি ঘটে। সম্প্রতি পুঠিয়া ও এর আশপাশের মহাসড়কগুলোতে গরু-মহিষের ট্রাকসহ বিভিন্ন সাধারণ যানবাহনে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও চালকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও চরম ক্ষোভ তৈরি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সিলেট থেকে ১৯টি মহিষ নিয়ে ট্রাকটি রাজশাহীর সিটি হাটের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে পুঠিয়ার তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝখানে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ড্রাম ট্রাক দিয়ে তাদের পথরোধ করে। ডাকাতরা ট্রাকের চালক, হেলপারসহ চারজনকে পিটিয়ে হাত-পা বেঁধে মুখে কড়া টেপ লাগিয়ে দেয় এবং পরে ট্রাকসহ তাদের জিম্মি করে সিরাজগঞ্জের কাঁচিকাটা টোলপ্লাজার কাছের একটি পাটক্ষেতে ফেলে রেখে মহিষসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।
মহিষের মালিকরা অভিযোগ করেছেন—ঘটনার পর সকালে পুঠিয়া থানায় মামলা করতে এলে পুলিশ নানা অজুহাতে মামলা না নিয়ে তাদের র্যাবের কাছে যাওয়ার পরামর্শ দেয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ও চুরি-ছিনতাই বাড়লেও পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। তবে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগীরা থানায় এসে মহিষভর্তি ট্রাক ডাকাতির কথা জানিয়েছেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...