সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও বিপুল মাদকসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৪। তাদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বিস্তারিত পড়ুন।
ঢাকার সাভারে অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিন সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। রবিবার (১০ মে) রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় এই অভিযান চালানো হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন:
১ সুমন মিয়া (৩৮): বাড়ি চাঁদপুর জেলায়। (তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়)। ২. সবুজ (২৬): বাড়ি দিনাজপুর জেলায়। ৩. জহুরুল হাসান (২০): বাড়ি ঢাকা জেলায়।
উদ্ধারকৃত সরঞ্জাম ও মাদক
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে সুমন মিয়াসহ তিনজনকে আটক করা হয়। পরে সুমনের দেহ তল্লাশি করে; ১টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ২১ রাউন্ড তাজা গুলি, ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা পেশাগতভাবে মাদক কারবারের পাশাপাশি অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...