profile
নিউজ টাইম
২৫ জুন, ২০২৬ বিকাল ০৫:২১

গোল বাতিল হওয়ার কারণে রেফারির সাথে তর্কে লিপ্ত হোন ভিনি। সংগৃহীত ছবি
গোল বাতিল হওয়ার কারণে রেফারির সাথে তর্কে লিপ্ত হোন ভিনি। সংগৃহীত ছবি

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের গোল বাতিল নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক। রেফারি সিজার রামোসের সিদ্ধান্ত নিয়ে মুখোমুখি অবস্থানে ফুটবল বিশেষজ্ঞরা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২২ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের করা একটি গোল বাতিল হওয়া নিয়ে ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক ও মতভেদ তৈরি হয়েছে। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন ভিনি। তবে বল কেড়ে নেওয়ার মুহূর্তে ফাউল করার অভিযোগে ভিএআর (VAR) চেকের পর ম্যাচ রেফারি সিজার রামোস গোলটি বাতিলের সিদ্ধান্ত নেন। রেফারির যুক্তি ছিল, বল স্পর্শ করার আগে ভিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেছিলেন।


এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল পণ্ডিত ও রেফারি বিশেষজ্ঞদের মধ্যে দুই ধরণের মতামত পাওয়া গেছে। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান মনে করেন রেফারি এখানে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ হলেও কোনো ফাউল হয়নি।” সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভাও একে দুর্দান্ত প্রেসিং উল্লেখ করে ফাউল মানতে নারাজ। তবে সাবেক স্কটিশ ফুটবলার ও সহ-ভাষ্যকার জেমস ম্যাকফ্যাডেন এই মতের কড়া বিরোধিতা করে রেফারির ফাউলের সিদ্ধান্তকেই সঠিক বলে দাবি করেন।


বিতর্কিত সিদ্ধান্তে গোলটি বাতিল হওয়ায় ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক মিস করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে নিজের আফসোস প্রকাশ করে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, “গোলটি বাতিল হওয়ায় সত্যি খারাপ লাগছে। ওটা বৈধ হলে আজ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের বড় জয় এবং আমাদের ছন্দ ধরে রাখা।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...