ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ মিল মালিক নুর আলম মাসুদের মৃত্যু। তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকায় পাইপ বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন।
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে নতুন পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ‘সততা অয়েল মিলস’-এর মালিক নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় মাসুদের মালিকানাধীন মিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি তিনি একটি নতুন পদ্ধতি অনুসরণ করে অকটেন তৈরির পরীক্ষা চালাচ্ছিলেন। পরীক্ষার এক পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে নুর আলম মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মাসুদ।
নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি বর্তমানে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...