নিউজ টাইম
২৭ এপ্রিল, ২০২৬ রাত ০৮:২৩

পুকুরে ডুবে শিশুর মৃত্যুর প্রতীকী ছবি
পুকুরে ডুবে শিশুর মৃত্যুর প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে আবু রোহান সিদ্দিক নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মালয়েশিয়া প্রবাসীর একমাত্র সন্তান ছিল সে। বিস্তারিত পড়ুন।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তারাজুন গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিক (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মালয়েশিয়া প্রবাসী ওবায়দুল ইসলামের একমাত্র ছেলে রোহান বাড়ির পাশের মাদ্রাসার পুকুরে পড়ে প্রাণ হারায়। সে স্থানীয় বাজারদীঘি ইকরা কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।


আরো পড়ুন: পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ফাহিয়া নামের এক শিশুর মৃত্যু


যেভাবে ঘটল দুর্ঘটনা

রোহানের দাদা আফছার আলী প্রামাণিক জানান, দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়িতে ফেরে রোহান। এরপর বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল সে। দুপুর ১টার দিকে তার মা তাকে ডাকতে শুরু করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির ৩০ গজ পশ্চিমে তারাজুন মাদ্রাসার পুকুরে তাদের ব্যবহৃত একটি লাল মগ ভাসতে দেখেন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে পুকুরে তল্লাশি চালিয়ে রোহানের নিথর দেহ উদ্ধার করেন।


দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।


এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...