২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এআই ও স্টার্টআপ খাতের উন্নয়নে ৫০০ কোটি টাকার বিশেষ ‘স্টার্টআপ তহবিল’ গঠনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে দেশের আধুনিকায়নের মূল হাতিয়ার হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০২৬-২৭ নতুন অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রযুক্তিনির্ভর ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০০ কোটি টাকার একটি বিশেষ ‘স্টার্টআপ তহবিল’ গঠনের মেগা প্রস্তাব করা হয়েছে।
১১ জুন বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বাজেট বক্তৃতায় চতুর্থ শিল্প বিপ্লবের এই নতুন কর্মপরিকল্পনার রূপরেখা উন্মোচন করেন।
আরও পড়ুন: শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটির মেগা বরাদ্দের প্রস্তাব
বাজেট প্রস্তাব অনুযায়ী, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) দেশের উন্নয়ন ও নাগরিক সেবা সচল রাখার বড় সুযোগ হিসেবে বিবেচনা করছে। এই লক্ষ্য অর্জনে এআই প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ‘স্মার্ট সিটি’ নির্মাণ, নাগরিক সেবাকে জনবান্ধব করা এবং দেশের মূল শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের এই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য হলো দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআই-প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তা তৈরি করা। একই সাথে সরকারি পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও তথ্যনির্ভর ও গতিশীল করতে ‘এআই-ড্রিভেন ডেটা সেন্টার’ স্থাপনের কথা বলা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও এই প্রযুক্তি ভূমিকা রাখবে।
তথ্যপ্রযুক্তি খাতের এই বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতেই নতুন ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এই মেগা তহবিল থেকে দেশের নারী উদ্যোক্তা তৈরি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, তরুণদের স্টার্টআপ এবং আইটি সেক্টরের নতুন উদ্ভাবনীমূলক উদ্যোগে সরাসরি আর্থিক সহায়তা ও ফান্ডিং প্রদান করা হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...