কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ফাহিয়া (৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু। নানার বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। বিস্তারিত পড়ুন।
নানার বাড়িতে বেড়াতে এসে চিরনিদ্রায় ৭ বছরের ফাহিয়া
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।
আরো পড়ুন: বাংদেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারেরও বেশি
স্বজনদের ভাষ্যমতে, শুক্রবার সকাল ৮টার দিকে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...