নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৭ বোতল ‘স্কাফ’ মাদকসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী ও রাজু মিয়া গ্রেপ্তার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ‘স্কাফ’সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সাকিব চৌধুরী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার অপরজন হলেন মো. রাজু মিয়া। গত ২৩ জুন রাতে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়—২৩ জুন রাতে ডিবির একটি বিশেষ দল রূপসী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পায় যে গন্ধর্বপুর এলাকায় মাদক কেনাবেচা চলছে। রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে সাকিব ও রাজুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাকিবের ব্যাগ থেকে ২০ বোতল এবং রাজুর ব্যাগ থেকে ৭ বোতলসহ মোট ২৭ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক বিক্রির কথা স্বীকার করেছে।
পুলিশের সেন্ট্রাল ডাটাবেজ (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাকিবের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মারধর ও ডাকাতিসহ ৪টি গুরুতর মামলা রয়েছে। নতুন এই মাদক মামলার পর সাকিবের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়াল ৫টিতে। এই ঘটনায় ডিবির এসআই মো. আরিফ খান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জেলা পুলিশ এবং কোনো রাজনৈতিক পরিচয়ের কাছে আপস করা হবে না।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...