সার্ভিস বেনিফিটের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী এপেক্স স্পিনিং কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।
‘সার্ভিস বেনিফিট’ বা চাকরি শেষে আর্থিক সুবিধা দেওয়ার দাবিতে চলা তীব্র শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী ও পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেক্সটাইল কোম্পানিটি বুধবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের কারখানা বন্ধের এই চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
ডিএসইতে দেওয়া তথ্যে কোম্পানিটি উল্লেখ করেছে—গত ২৩ জুন থেকে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনবহির্ভূতভাবে বাড়তি আর্থিক সুবিধা চেয়ে কারখানা প্রাঙ্গণে শ্রমিক অসন্তোষ তৈরি হওয়ায় কর্মকর্তা ও শ্রমিক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কারখানার প্রায় ৫ হাজার কর্মকর্তা ও শ্রমিক চাকরি হারাবেন।
জানা গেছে—চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে সার্ভিস বেনিফিট হিসেবে ৭ মাসের মূল মজুরি এবং ১০ বছর পূর্ণ হলে ১৫ মাসের মূল মজুরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। এই সংকট নিরসনে গত ১৫ জুন শ্রম অধিদপ্তর, শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষ ত্রিপক্ষীয় বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। উল্লেখ্য, সবশেষ ২০২৫ সালে কোম্পানিটি ৩ কোটি টাকা নিট মুনাফা করে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...