ফুটবল বিশ্বকাপে একই গ্রুপের শেষ দুটি ম্যাচ কেন একই সময়ে খেলা হয়? জানুন ১৯৮২ সালের ‘গিহোনের কলঙ্ক’ এবং পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার সেই ফিক্সড ম্যাচের ইতিহাস।
ফুটবল বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ রাউন্ডের একটি নিয়ম সবারই জানা—একই গ্রুপের শেষ দুটি ম্যাচ সবসময় একই সময়ে মাঠে গড়ায়। দর্শক তখন রিমোট হাতে দ্বিধায় পড়েন কোন খেলাটি দেখবেন। কিন্তু ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে একই সময়ে খেলা হওয়ার এই অদ্ভুত নিয়মটি কেন করা হলো? আসলে এর পেছনের মূল কারণটি ফুটবল ইতিহাসের কলঙ্কজনক ৯০ মিনিটের এক কালো উপাখ্যান।
এই নিয়মের গোড়াপত্তন হয়েছিল ১৯৮২ সালের ২৫ জুন, স্পেনের গিহোনের এল মোলিনোন স্টেডিয়ামে। সেদিন পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি ফুটবল ইতিহাসে ‘গিহোনের কলঙ্ক’ নামে পরিচিতি পায়। সেই বিশ্বকাপে নবাগত আলজেরিয়া তাদের প্রথম ম্যাচে ইউরোপীয় চ্যাম্পিয়ন ও পরাশক্তি পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল। গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে আলজেরিয়ার পয়েন্ট ছিল ৪। কিন্তু আলজেরিয়ার খেলা শেষ হয়ে যাওয়ায় পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া সমীকরণ জেনে যায় যে কোন স্কোরলাইনে খেললে তারা দুই দলই পরের রাউন্ডে যেতে পারবে।
পরদিন ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় পশ্চিম জার্মানি গোল করে এগিয়ে যাওয়ার পর পুরো ৮০ মিনিট জুড়ে ছিল নিষ্প্রাণ পাস খেলার এক নোংরা মঞ্চনাটক। ফুটবলের ৬০ বছরের ইতিহাসে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলে সবচেয়ে কম (মাত্র দুটি) শট নেওয়া হয়েছিল এবং ৫৪ মিনিটের পর একটি শটও নেওয়া হয়নি। গ্যালারিতে দর্শকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং আলজেরীয় সমর্থকেরা ম্যাচ বিক্রির অভিযোগে টাকার নোট উঁচিয়ে প্রতিবাদ জানান। আলজেরিয়ার আনুষ্ঠানিক অভিযোগের পর ফিফা আইনগত কোনো শাস্তি দিতে না পারলেও, এরপর থেকে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠানের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...