নিউজ টাইম
৪ মে, ২০২৬ রাত ০৯:১৫

বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে
বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে

বগুড়ায় শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারা বেগমকে শোকজ করা হয়েছে। ঘটনা তদন্তে তিন কার্যদিবসের সময় বেঁধে দিয়েছে শিক্ষা বিভাগ। বিস্তারিত পড়ুন।

বগুড়ায় আম পাড়ার অপরাধে তিন শিক্ষার্থীকে বেত্রাঘাত ও গলায় জুতার মালা পরিয়ে শ্রেণিকক্ষে ঘোরানোর ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষিকা গোল সাহানারা বেগমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সোমবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আমগাছ থেকে গত ২৮ এপ্রিল কয়েকজন শিক্ষার্থী আম পেড়ে খায়। এ ঘটনায় পরদিন প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগম তিন শিক্ষার্থীকে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন।


অভিযোগ রয়েছে, এরপর তিনি নিজের পায়ের স্যান্ডেল খুলে তাদের গলায় মালার মতো পরিয়ে দেন এবং ‘আমচোর’ লিখে শ্রেণিকক্ষে ঘোরান। এ দৃশ্য দেখার পর অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে তোপের মুখে প্রধান শিক্ষিকা ক্ষমা চাইলেও এলাকাবাসী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শিক্ষা বিভাগের পদক্ষেপ

শোকজ নোটিশ: সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর জানান, গত ৩ মে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি: উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সোমবার বিষয়টি সরেজমিনে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় ব্যবস্থা: জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...