নিউজ টাইম
১২ মে, ২০২৬ রাত ০৮:০০

অরুণ কান্তি রায় সিটন। ছবি: সংগৃহীত
অরুণ কান্তি রায় সিটন। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। বিস্তারিত পড়ুন।

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।


অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।তিনি আরও জানান বর্তমানে সিটনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...