বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার আসামি রকিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি রকি (৩২) নামের এক যুবককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রকি শাজাহানপুরের গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।
আরো পড়ুন: বগুড়ায় মহাসড়কের পাশ থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সোয়া একটার দিকে চক্ষু হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিশ্চিত মৃত্যু জেনে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় রকির ব্যবহৃত মোটরসাইকেলটিও সেখানেই পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত রকি এলাকায় ইট-বালুর ব্যবসার আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিনের কারাভোগ শেষে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগে জামিনে মুক্ত হয়েছিলেন।
নিহতের পরিবারের দাবি, রকিকে পরিকল্পিতভাবে ফোনে ডেকে এনে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...