1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৬ জুলাই, ২০২৬ রাত ০৯:৫৯

বগুড়ায় মিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যা। প্রতীকী ছবি
বগুড়ায় মিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যা। প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে মিল মালিক মোহাম্মদ আলীকে হাত-পা বেঁধে হত্যার পর মিলের ৩টি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

বগুড়ার শিবগঞ্জে এক চাতাল মিলের মালিক মোহাম্মদ আলী (৭০)-কে হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে তারা। গত রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।


আরও পড়ুন: বরগুনায় অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, রাতে মোহাম্মদ আলী নিজের মিলেই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মিলে প্রবেশ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় চোর চক্র মিলের তিনটি ট্রান্সফর্মার খুলে নিয়ে যায়।


সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যই তদন্ত শুরু করেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...