1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৬ জুলাই, ২০২৬ রাত ০৯:৪১

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু।
বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু।

বরগুনা সদরে চার্জে থাকা অটোরিকশার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু। বাবা-মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত একমাত্র মেয়ে।

আজ সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদরের ফুলঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই এলাকার মো. বেল্লাল (৪৫) এবং তাঁর স্ত্রী কমলা বেগম। আহত মেয়ের নাম আরিফা।


স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় অটোরিকশাচালক বেল্লাল সকালে নিজের গরুর খামারের টিন কিনতে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাজারে যাওয়ার আগে বাড়িতে চার্জে রাখা অটোরিকশার প্লাগ খুলতে গেলে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে উদ্ধার করতে ছুটে যান স্ত্রী কমলা বেগম, কিন্তু তিনিও সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। পরে বাবা-মাকে বাঁচাতে গিয়ে মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন।


চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন। সবাইকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...