profile
নিউজ টাইম
১৮ মে, ২০২৬ বিকাল ০৬:৪৪

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা

২০২১ সালের ১১ আগস্ট সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

২০২১ সালের ১১ আগস্ট সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


আসামিরা হলেন উপজেলার হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, একই গ্রামের খোয়াজ আলীর ছেলে দিলদাল হোসেন ও কামারগাঁও গ্রামের হাবিবুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন


সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ সোমবার দুপুরে এই আদেশ দেন।


নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 


মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যান মতিউর রহমান ও দিলদার হোসেন। পরে উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে রেখে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন ওই দুই যুবক। পরবর্তীতে মতিউর রহমান ও দিলদার হোসেনের সহযোগিতায় আসামি বিল্লালসহ আরও এক যুবক ভুক্তভোগী তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।


এদিকে মামলার রায় শুনানির সময় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামি বিল্লাল পলাতক ছিলেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শামসুর রহমান। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...