1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২ জুলাই, ২০২৬ বিকাল ০৫:৪৪

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে গরু জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের পূর্ণ নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার।

ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া পূর্ণ নিষেধাজ্ঞা জারির রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।


গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট পুরো রাজ্যে সব ধরনের গরু জবাই নিষিদ্ধ করার যে আদেশ দিয়েছিলেন, তা ১৯৫৮ সালের তামিলনাড়ু পশু সংরক্ষণ আইনের পরিপন্থি বলে সুপ্রিম কোর্টে দাবি করেছে বিজয় সরকার।


রাজ্য সরকারের পক্ষ থেকে আপিল আবেদনে বলা হয়েছে—তামিলনাড়ুর বর্তমান আইন অনুযায়ী ১০ বছরের বেশি বয়সী এবং কাজের অনুপযুক্ত গরু জবাইয়ের স্পষ্ট অনুমতি রয়েছে। কিন্তু হাইকোর্ট বিদ্যমান আইনি কাঠামোকে পাশ কাটিয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছেন, যা বিচারিক একনায়কত্বের শামিল।


মূল রিট আবেদনটি করা হয়েছিল কোয়েম্বাটুরে ঈদুল আজহার সময় প্রকাশ্য স্থানে পশু কোরবানি বন্ধের দাবিতে। কিন্তু আদালত সেই দাবির পরিধি পেরিয়ে পুরো রাজ্যেই গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বসেন, যার কোনো আবেদন মূল রিটে ছিলই না।


এই রায়ের ফলে শুধু মুসলিমদের ঈদুল আজহার কোরবানিই নয়, তামিলনাড়ুর বেশ কিছু হিন্দু মন্দিরে বার্ষিক উৎসবে ঐতিহ্যগতভাবে যে পশু বলি দেওয়া হয়ে থাকে, তাও বাধাগ্রস্ত হবে।


বিরোধী দল ডিএমকের মুখপাত্র ড. সৈয়দ হাফিজুল্লাহ এই রায়ের তীব্র সমালোচনা করে বলেন—এই আদেশের ফলে বলদ, ষাঁড় ও মহিষ জবাইও বন্ধ হয়ে যাবে, যা অনভিপ্রেত। অন্যদিকে এমএমকে সভাপতি এম এইচ জওহিরুল্লাহ এই রায়কে সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থি বলে অভিহিত করেছেন।


বিরোধী দলগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে দেরি করার অভিযোগ তুললেও থালাপতি বিজয়ের দল টিভিকে (TVK) সরকারের একটি সূত্র জানিয়েছে—আইনি বিশেষজ্ঞদের সাথে চুলচেরা বিশ্লেষণ ও পরামর্শ করার জন্যই তাদের কিছুটা সময় লেগেছে।


সূত্র: এনডিটিভি

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...