profile
নিউজ টাইম
৫ জানুয়ারী, ২০২৬ রাত ০৮:২৯

সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতদের হামলায় ২ প্রহরী নিহত
সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতদের হামলায় ২ প্রহরী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতদের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে 'কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে' এই ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।


নিহত দুই প্রহরী হলেন: ১. মোহাম্মদ খালেক প্রামাণিক রতন (৩৪) ২. সাইফুল ইসলাম (৩৫) তাঁদের উভয়ের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকায়। তাঁরা ওই ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কাটিংয়ের জন্য একটি পরিত্যক্ত জাহাজ ইয়ার্ডে আনা হয়। গভীর রাতে সমুদ্রপথে স্পিডবোর্টযোগে একদল সশস্ত্র ডাকাত জাহাজে ওঠার চেষ্টা করে। এ সময় পাহারায় থাকা রতন ও সাইফুল বাধা দিলে ডাকাতরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতরা তাঁদের জাহাজ থেকে সাগরে ফেলে দেয়। এতে আঘাতপ্রাপ্ত হয়ে ও পানিতে ডুবে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।


কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন বলেন, “ডাকাতরা জাহাজে ঢুকে মূল্যবান মালামাল লুটের চেষ্টা করলে আমাদের প্রহরীরা সাহসের সঙ্গে বাধা দেন। ধস্তাধস্তির সময় তাঁরা পানিতে পড়ে যান। এই ঘটনায় আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না।”


সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ডাকাতি না কি অন্য কোনো শত্রুতা—সবগুলো দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...