profile
নিউজ টাইম
২ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ০৯:০৭

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে লামিয়া আক্তার মিম নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে লামিয়া আক্তার মিম নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বিয়ের স্বীকৃতি না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্রী লামিয়া আক্তার মিম। রাকিবের পরিবারের বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ।

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত লামিয়া আক্তার মিম গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে রাকিবের (৩০) সঙ্গে গোপনে বিয়ে হয় মিমের। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ চলছিল।


মিমের বড় বোন সামান্তা নাজনীন অভিযোগ করেন, বিয়ে মেনে না নেওয়ায় রাকিবের পরিবারের পক্ষ থেকে মিমের ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। ঘটনার আগের রাত থেকে স্বামী রাকিব ফোন রিসিভ না করায় মিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সোমবার সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে রেললাইনে তাঁর মরদেহ পাওয়ার খবর আসে।


গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ৪২ মিনিটে ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি জংশন অতিক্রম করার সময় আউটার সিগন্যালের বাইরে ওই তরুণী ঝাঁপ দেন।


গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে গজন্দর গ্রাম এলাকা থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিয়ের স্বীকৃতি না দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাকিবের বাবা আবুল কাসেম। তবে তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে বর্তমানে ‘আপোষ-মীমাংসার’ চেষ্টা চলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...