1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৯ সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ০৬:৩৯

স্পেনীয় ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলডেন্সের মালিক হচ্ছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
স্পেনীয় ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলডেন্সের মালিক হচ্ছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্পেনীয় ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলডেন্সের মালিক হচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি তারকার নতুন ক্লাবের বিস্তারিত জানুন।

খেলোয়াড়ি জীবনের পাঠ চুকানোর আগেই নতুন এক অধ্যায়ের সূচনা করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের দল ‘সিডি এলডেন্সে’ (CD Eldense)-র নতুন মালিক হওয়ার জন্য নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।


এক বিবৃতিতে এলডেন্সে কতৃপক্ষ রয়টার্সকে জানায়, “বর্তমানে চুক্তিটির চূড়ান্ত আইনি ও চুক্তিগত প্রক্রিয়ার কাজ চলছে। ক্রীড়া বিষয়ক উচ্চ পরিষদের (সিএসডি) চূড়ান্ত অনুমোদন মিললেই আনুষ্ঠানিক হস্তান্তরের কাজ শেষ হবে।”


আরও পড়ুন: এই বছর আমি ব্যালন ডি'অর জিততে পারি, বললেন কিলিয়ান এমবাপে



ইন্টার মিয়ামির পর স্প্যানিশ লিগে মেসির নতুন বিনিয়োগ

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে খেলছেন ৩৯ বছর বয়সী মেসি। চুক্তির মেয়াদ শেষে ইন্টার মিয়ামিরও একটি অংশীদারিত্ব পাওয়ার কথা রয়েছে তাঁর।


তারই মধ্যে স্পেনের দলটিতে বিনিয়োগের বড় পদক্ষেপ নিলেন এই ফরোয়ার্ড। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিডি এলডেন্সের বর্তমান সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার কলম্বিয়ান বিনিয়োগ গোষ্ঠী 'টিএইচ সোলুসিওনেস গ্রুপ এসএএস'-এর শতভাগ শেয়ার কিনে নেওয়ার চুক্তি সম্পন্ন করার অত্যন্ত কাছাকাছি রয়েছেন মেসি।


আরও পড়ুন: ৩৮৪ ম্যাচে ৩০০ ক্লাব গোল, এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে হালান্ডের নতুন ইতিহাস


স্পেনে মেসির এটি দ্বিতীয় ক্লাব

স্প্যানিশ ফুটবলে এটি মেসির প্রথম ক্লাব কেনা নয়। এর আগে চলতি বছরের ১৬ই এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের দল 'ইউই কর্নেলা' কিনে নিয়েছিলেন তিনি। ফলে সিডি এলডেন্স হবে স্পেনে তাঁর মালিকানাধীন দ্বিতীয় কোনো ক্লাব।


উল্লেখ্য, আঞ্চলিক ফুটবল লিগগুলোতে বহু বছর কাটানোর পর সম্প্রতি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর ‘সেগুন্দা ডিভিশনে’ জায়গা করে নিয়েছে সিডি এলডেন্সে। বর্তমানে পয়েন্ট তালিকার ২০ নম্বরে রয়েছে ক্লাবটি। আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাবটি হস্তান্তরের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...