রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি ২ বিঘা জমিতে শাহী পেঁপে চাষ করে ৩ লাখ টাকা লাভের মুখ দেখছেন শিক্ষক জহির রায়হান। বিস্তারিত পড়ুন।
রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করে সফলতার অনন্য নজির গড়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা জহির রায়হান। স্থানীয় ৬ নম্বর রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক দুই বিঘা জমিতে উচ্চফলনশীল ‘শাহী’ জাতের পেঁপে চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন।
উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা গ্রামের বাসিন্দা জহির রায়হান শিক্ষকতার ব্যস্ততার মধ্যেও অবসর সময়ে নিজের পেঁপে বাগানের দেখাশোনা করেন। চলতি মৌসুমে দুই বিঘা জমিতে প্রায় ২০০টি চারা রোপণ করে গড়ে তোলা এই বাগান থেকে তিনি এখন প্রায় ৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন।
আরও পড়ুন: ১০ লাখ টাকার ঋণ পেরিয়ে রাশিয়ান ‘বাইকুনুর’ আঙুর চাষে মুন্নার সাফল্য
জহির রায়হান জানান, প্রায় ১০ বছর ধরে তিনি শখের বশে বিভিন্ন মৌসুমি ফসলের চাষ করে আসছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাণিজ্যিকভাবে শাহী জাতের পেঁপের আবাদ শুরু করেন।
তবে সরকারি সহায়তা না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে এই শিক্ষক বলেন, “এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। কৃষি বিভাগের কেউ মাঠে এসে খোঁজ না নিলেও বীজ কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।”
আরও পড়ুন: সুন্দরবনের কেওড়া ফল: পুষ্টিগুণ, ঔষধি ক্ষমতা ও উপকূলীয় মানুষের জীবন
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার জানান, ‘শাহী’ পেঁপে একটি বারোমাসি উফশী জাত, যা সুমিষ্ট ও উচ্চফলনশীল।
কৃষি কর্মকর্তা আরও বলেন, যেহেতু এটি হাইব্রিড নয় বরং উফশী জাত, তাই কৃষক নিজ বাগান থেকেই পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ ও চারা উৎপাদন করতে পারবেন। জহির রায়হান ও তাঁর ভাই শাখাওয়াতের এই পরিকল্পিত কৃষি উদ্যোগ স্থানীয় অন্য বেকার তরুণ ও কৃষকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...