নিউজ টাইম
১১ মে, ২০২৬ দুপুর ১২:৫০

ওয়েস্ট হামের বিপক্ষে গোল করার পর আর্সেনাল খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত
ওয়েস্ট হামের বিপক্ষে গোল করার পর আর্সেনাল খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

ওয়েস্ট হামকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল। ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। বিস্তারিত পড়ুন লিগ টেবিলের সমীকরণ।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চে। দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটাতে আর্সেনালের প্রয়োজন আর মাত্র দুটি জয়। রবিবার (১০ মে) ওয়েস্ট হামকে ১-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল গানাররা। ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে মিকেল আর্টেটার দল।


আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা


শিরোপা জয়ের সমীকরণ এখন সম্পূর্ণভাবে আর্সেনালের নিয়ন্ত্রণে। লিগের বাকি দুই ম্যাচ জিততে পারলেই চ্যাম্পিয়ন হবে তারা। ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির হাতে এক ম্যাচ বেশি থাকলেও, আর্সেনাল কোনো ভুল না করলে গানাররাই হবে নতুন রাজা। তবে আর্সেনাল কোনো ম্যাচে পয়েন্ট হারালে শিরোপার লাগাম চলে যেতে পারে পেপ গার্দিওলার সিটির হাতে।


আর্সেনালকে চাপে রাখতে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছে ম্যানসিটি। শনিবার ঘরের মাঠে ম্যানসিটি ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় সিটির আক্রমণ:


৬০ মিনিটের মাথায় জেরেমি ডোকুর চমৎকার এক গোলে লিড নেয় ম্যানসিটি। পরে ৭৫ মিনিটে গিয়ে আর্লিং হলান্ডের দৃষ্টিনন্দন ব্যাকহিলে গোল ব্যবধান দ্বিগুণ করে যার কারণে সিটি বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...