নিউজ টাইম
১১ মে, ২০২৬ দুপুর ১২:৩৩

লিগ শিরোপা নিয়ে উদ্‌যাপন বার্সার খেলোয়াড়দের। ছবি: লা লিগা এক্স হ্যান্ডল
লিগ শিরোপা নিয়ে উদ্‌যাপন বার্সার খেলোয়াড়দের। ছবি: লা লিগা এক্স হ্যান্ডল

ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা জয় নিশ্চিত করল বার্সেলোনা। রাশফোর্ড ও তোরেসের গোলে ২৯তম লিগ ট্রফি জিতল হান্সি ফ্লিকের দল। বিস্তারিত পড়ুন।

ক্যাম্প ন্যুর গ্যালারি তখন ‘চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস’ কোরাসে মুখরিত। ৯৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে একটি ‘এল ক্লাসিকো’ই নির্ধারণ করে দেবে লিগের ভাগ্য। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৯তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা।


ম্যাচ ড্র করলেই শিরোপা নিশ্চিত—এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগির পথে হাঁটেননি তারা।

মাত্র ৯ মিনিটের ব্যবধানেই মার্কাস রাশফোর্ডের অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করে লিড নেয় বার্সা। এর পর ১৮ মিনিটের মাথায় গিয়ে দানি ওলমোর ব্যাক হিল থেকে ফেরান তোরেস আরেক গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।


আরও পড়ুন: প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ল কোমো


রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া অন্তত ৫টি নিশ্চিত গোল সেভ না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। পুরো ম্যাচে রিয়াল মাত্র ১টি শট লক্ষ্যে রাখতে পেরেছে। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে ভিনিসিয়ুস-বেলিংহামরা বার্সার রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যর্থ হন।


পয়েন্ট টেবিলের এখনো হাতে ৩টি ম্যাচ রেখেই চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। বর্তমানে ৩৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৯১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৭৭। ১৪ পয়েন্টের ব্যবধান থাকায় বাকি সব ম্যাচ হারলেও বার্সার শীর্ষস্থান এখন অস্পৃশ্য।


ম্যাচের আগে সকালে বাবার মৃত্যুর সংবাদ পেয়েও ডাগআউটে দাঁড়িয়েছিলেন কোচ হান্সি ফ্লিক। তার এই ত্যাগের প্রতিদান দিতেই যেন মাঠের লড়াইয়ে জান লড়িয়ে দেয় বার্সা খেলোয়াড়রা। গোল করার পর রাশফোর্ড ও তোরেসের কোচের কাছে ছুটে যাওয়া ছিল এক আবেগঘন মুহূর্ত। ফ্লিকের অধীনে দুই মৌসুমে এটি বার্সার পঞ্চম শিরোপা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...