profile
নিউজ টাইম
১০ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১১:৩৮

দুর্ঘটনাকবলিত ট্রাক-নছিমন। ছবি: নিজস্ব
দুর্ঘটনাকবলিত ট্রাক-নছিমন। ছবি: নিজস্ব

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুঠিয়া-তাহেরপুর সড়কের নিমতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত এই প্রতিবেদনে

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক ও মুরগিবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের নিমতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা তাহেরপুর থেকে একটি শ্যালো মেশিনচালিত নছিমন মুরগি নিয়ে আসছিল। পথে নিমতলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নছিমনটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নিহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, নিহত দুইজনের বাড়ি রাজশাহী মহানগরীর লিলি হল এলাকায়। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ক্ষতিগ্রস্ত নছিমনটির মালিক ও মুরগি ব্যবসায়ী মামুন হোসেন জানান, গাড়িতে প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। দুর্ঘটনায় দুই শ্রমিকের প্রাণহানির পাশাপাশি তার ব্যবসায়িক বড় ধরনের ক্ষতি হয়ে গেল।


পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, "বালুবোঝাই ট্রাক ও মুরগির নছিমনের সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এখনও কোনো মামলা দায়ের হয়নি। নিহতের স্বজনরা থানায় পৌঁছালে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...