profile
নিউজ টাইম
২৬ ডিসেম্বর, ২০২৫ দুপুর ০২:৫৪

নিরাপত্তায় পুলিশ।ছবি: বাসস
নিরাপত্তায় পুলিশ।ছবি: বাসস

১৭ বছর পর দেশে ফেরার পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

১৭ বছর পর দেশে ফেরার পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।


ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তর ও স্মৃতিসৌধ কর্তৃপক্ষও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে সকাল থেকেই পুরো স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।"


এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ঢাকা-আরিচা মহাসড়কের মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছেন তারা।


সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, "তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছি।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমানও জানান, ছাত্রদলের পক্ষ থেকে নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


বিপুল জনসমাগমের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ। এখন পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...