profile
নিউজ টাইম
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৪:৩৫

নওগাঁর পোরশা উপজেলা থেকে বুধবার প্রায় কোটি টাকা মূল্যের ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ছবি: সংগৃহীত
নওগাঁর পোরশা উপজেলা থেকে বুধবার প্রায় কোটি টাকা মূল্যের ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। আমগাছের নিচ থেকে উদ্ধার হওয়া এই মূর্তির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

নওগাঁর পোরশায় প্রায় এক কোটি টাকা মূল্যের বিশাল একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের একটি প্রাচীন পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৭ কেজি ওজনের এই মূর্তিটি উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, শিতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশে একটি পারিবারিক কবরস্থানে মূল্যবান মূর্তি পড়ে থাকার খবর পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আম গাছের নিচ থেকে ৫৬ ইঞ্চি উচ্চতার এই কালো পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কষ্টিপাথরের মূর্তিটি প্রায় এক হাজার বছরের পুরনো। এটি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...