গাজীপুরের জয়দেবপুরে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে পড়ে হাত ও পা হারালেন এসআই মো. হাবিব। গুরুতর আহত অবস্থায় তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে তাঁর ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
গুরুতর আহত ওই পুলিশ সদস্যের নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৪ নম্বর লাইনে ঢাকাগামী ‘চাপাই এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল। এসময় হাবিব মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এবং তাঁর শরীরের ডান দিকের হাত ও পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি জানান, এসআই হাবিব সকালে দাপ্তরিক কাজে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা এবং রেলওয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রেলওয়ে পুলিশ আবারও সবাইকে রেললাইন পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...