চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে পারছিল না। হাইমচর এলাকা অতিক্রম করার সময় লঞ্চটি ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং পরবর্তীতে লঞ্চের ভেতরেই আরও কয়েকজনের মৃত্যু হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১০-১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নৌ পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত লঞ্চের যাত্রীদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীবাহী অন্য একটি লঞ্চ এমভি কর্ণফুলী-৯-এর মাধ্যমে জাকির সম্রাট-৩-এর যাত্রীদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ঢাকা যাওয়ার পথেই আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্নিত হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মেঘনা নদীর ওই এলাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...