profile
নিউজ টাইম
২৬ ডিসেম্বর, ২০২৫ বিকাল ০৬:১৯

শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।ছবি: সংগৃহীত
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই প্রার্থীর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই অবরোধ কর্মসূচি শুরু হয়।


বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এসময় সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের চারদিকের রাস্তায় বসে পড়লে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।


আন্দোলনকারীরা এসময় ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘লীগ ধর, জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগ এলাকা উত্তাল করে তোলেন।


শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, “শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছেড়ে যাব না।” তিনি এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষ করে রিকশায় ফেরার পথে রাজধানীর একটি এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র ক্ষোভ ও বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। শাহবাগে অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...