নিউজ টাইম
১ জানুয়ারী, ২০২৬ রাত ০৮:১২

বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর।ছবি: সংগৃহীত
বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর।ছবি: সংগৃহীত

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের নতুন পদ্ধতি এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের অতর্কিত হামলা ও ভাঙচুরে উত্তাল হয়ে উঠেছে ঢাকার আগারগাঁও এলাকা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের নতুন পদ্ধতি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) চালুর প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকা। এই পদ্ধতি কার্যকরের প্রতিবাদে ক্ষুব্ধ মোবাইল ব্যবসায়ীরা টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে কয়েকশ মোবাইল ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ভবনের ভেতরে ও বাইরে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। হামলায় ভবনের সামনের কাচ, আসবাবপত্র এবং প্রবেশপথের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই হামলায় বিটিআরসি কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, “ব্যবসায়ীরা অত্যন্ত আকস্মিকভাবে এই হামলা চালিয়েছে। তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জননিরাপত্তা বিঘ্নিত করছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”


অবৈধ ও চোরাই হ্যান্ডসেট বন্ধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই এনইআইআর (NEIR) পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিটিআরসি। এই পদ্ধতির ফলে অনিবন্ধিত বা অবৈধভাবে দেশে আসা ফোনগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মোবাইল আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, এই পদ্ধতির ফলে তারা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন। শুরু থেকেই তারা এই কড়াকড়ির বিরোধিতা করে আসছিলেন।


বিটিআরসি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। আগারগাঁও এলাকায় যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। বিটিআরসি কর্তৃপক্ষ বা আইসিটি বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...