profile
নিউজ টাইম
১০ জুন, ২০২৬ বিকাল ০৭:২১

চিত্রনায়ক সালমান শাহ। ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ। ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহর রহস্যমৃত্যুর জট খুলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন ও নতুন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন আদালত।

দীর্ঘ ৩০ বছর পর প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে নতুন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার এই ঐতিহাসিক অনুমতি দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।


সিআইডি পরিদর্শক জিয়াউল মোর্শেদ বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার প্রকৃত রহস্য বের করতে কবর থেকে মরদেহ উত্তোলনপূর্বক সুরতহাল ও ময়নাতদন্তের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। প্রাতিষ্ঠানিক কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই দ্রুত মরদেহ উত্তোলন করা হবে।


আত্মহত্যা নয়, মামলা এখন ‘হত্যাকাণ্ড’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন জানালেও সিআইডি একে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীর রিভিশন মঞ্জুর করে এটিকে 'হত্যা মামলা' হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, বিতর্কিত শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই ও চলচ্চিত্র অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।


সেদিন যা ঘটেছিল ইস্কাটনের বাসায়

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মা নীলা চৌধুরী ও বাবা কমরউদ্দিন ইস্কাটনের বাসায় গিয়ে শোনেন সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিমের ফোনে খবর পেয়ে ঘরে ঢুকে তাঁরা সালমানকে নিথর অবস্থায় পান। সে সময় ঘরে বহিরাগত নারীরা সালমানের হাত-পায়ে তেল মালিশ করছিলেন এবং পাশের কক্ষে সামীরার আত্মীয় রুবি বসা ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে সালমানের গলায় দড়ির দাগ এবং মুখ ও পায়ে নীলচে দাগ দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক জানান, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। বাদীর দাবি, আসামিরা পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যার জট খুলতেই এই ময়নাতদন্তের নির্দেশ।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...