সুনামগঞ্জের ছাতকে 'অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২' অভিযানে আওয়ামী লীগ নেতা ওয়াসিম উদ্দিন গ্রেফতার। নাশকতা মামলায় পলাতক এই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’–এ নাশকতা মামলার পলাতক আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়ন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াসিম উদ্দিন (৩৬) চরমহল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং গারুচড়া গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে 'অপারেশন ডেভিলহান্ট'-এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ওয়াসিম উদ্দিনের নিজ বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে গ্রেফতারের পর শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওয়াসিম উদ্দিন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আইন এড়াতে আত্মগোপনে ছিলেন। অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
ওসি আরও জানান, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় ‘অপারেশন ডেভিলহান্ট’-এর এই কার্যক্রম চলমান থাকবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...