নিউজ টাইম
১৯ এপ্রিল, ২০২৬ দুপুর ০৪:১১

মেহেরপুর শহরের জেড কে ফিলিং স্টেশনে রবিবার দুপুর ১টার দিকে হামলা ও ভাঙচুর করেন একদল যুবক। ছবি: নিজস্ব
মেহেরপুর শহরের জেড কে ফিলিং স্টেশনে রবিবার দুপুর ১টার দিকে হামলা ও ভাঙচুর করেন একদল যুবক। ছবি: নিজস্ব

মেহেরপুর শহরের জেড কে ফিলিং স্টেশনে উচ্ছৃঙ্খল যুবকদের হামলা ও ভাঙচুর। সিরিয়াল ভেঙে তেল না দেওয়ায় এই তাণ্ডব। মামলা দায়েরের প্রস্তুতি। বিস্তারিত পড়ুন।

মেহেরপুর শহরের কাথুলী সড়কে অবস্থিত ‘জেড কে ফিলিং স্টেশনে’ প্রকাশ্যে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে স্থানীয় একদল উচ্ছৃঙ্খল যুবকের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়।


জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, শহরের মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু যুবক প্রায়ই সিরিয়াল না মেনে জোরপূর্বক পাম্প থেকে তেল নিতে আসে। এ নিয়ে প্রায়ই ঝামেলা লেগেই থাকত।


আজ দুপুর ১টার দিকে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে একদল যুবক পাম্পে আসে এবং সিরিয়াল ভেঙে আগে তেল দেওয়ার দাবি জানায়। পাম্প কর্তৃপক্ষ এতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিতভাবে পাম্পের অফিস ও তেল দেওয়ার সরঞ্জামাদিতে হামলা ও ভাঙচুর চালায়।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজানুর রহমান বলেন, “এভাবে প্রকাশ্যে দিনে-দুপুরে হামলার শিকার হলে আমরা নিরাপত্তাহীনতায় ব্যবসা করতে পারব না। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম-এর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।


বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...