নিউজ টাইম
১৯ এপ্রিল, ২০২৬ দুপুর ০৪:২৮

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রবিবার একটি প্রাইভেট কারে আগুন লাগে। ছবি: নিজস্ব
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রবিবার একটি প্রাইভেট কারে আগুন লাগে। ছবি: নিজস্ব

টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ড। অল্পের জন্য প্রাণ বাঁচল ৪ যাত্রীর। যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনার কবলে গাড়িটি। বিস্তারিত পড়ুন।

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে গাড়িতে থাকা চারজন যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে টেকনাফের বড় ডেইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


আরো পড়ুন: বগুড়ায় মহাসড়কের পাশ থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ‘চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০’ নম্বরের একটি ভাড়ায় চালিত প্রাইভেট কার টেকনাফ শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিল। বড় ডেইল এলাকায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।


ঘটনার সময় আতঙ্কিত হয়ে গাড়ির চালক মো. ফিয়ার আলম (বাসিন্দা: টেকনাফ কচুবনিয়া) অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। এদিকে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে যায়।


টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, “যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যাত্রীরা সময়মতো গাড়ি থেকে নেমে পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়ানো বন্ধ করা সম্ভব হয়েছে।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...