নিউজ টাইম
১৩ মে, ২০২৬ রাত ০৮:৫৩

দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। ছবি: সিসিটিভি থেকে
দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। ছবি: সিসিটিভি থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হলে ফেরার পথে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত পড়ুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হলে যাওয়ার পথে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন নির্জন এলাকায় এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। নিরাপত্তা শাখা কার্যালয়ে উপস্থিত প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে ফেরার সময় এক ব্যক্তি ওই ছাত্রীর পিছু নেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজেকে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও বিশমাইল এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে কথা বলতে শুরু করেন।


কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কাপড় দিয়ে ওই শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। উদ্ধারকারীরা তাকে আতঙ্কিত অবস্থায় জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন; সে সময় তার শরীরে ও কাপড়ে মাটি লেগে ছিল।


উদ্ধারের পর শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও মানসিকভাবে আতঙ্কিত রয়েছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে অত্যন্ত ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, অভিযুক্তের ছবি পাওয়া গেলেও এখনও তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাশাপশি তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীর পাশে রয়েছে এবং অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...