profile
নিউজ টাইম
২৭ জুন, ২০২৬ বিকাল ০৬:১৪

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে উদ্ধার হওয়া চিঠি যেখানে লিখা আছে 'হাদি হত্যার বিচার চাই'। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে উদ্ধার হওয়া চিঠি যেখানে লিখা আছে 'হাদি হত্যার বিচার চাই'। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪৩ বস্তা টাকার ভিড়ে মিললো ‘হাদি হত্যার বিচার’ চেয়ে একটি চিরকুট। অজ্ঞাত এই চিঠি নিয়ে তৈরি হয়েছে তুমুল কৌতূহল।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রতিবারের মতো এবারও কোটি কোটি টাকার পাশাপাশি সাধারণ মানুষের নানা মনোবাসনা ও আকুতি জড়ানো অসংখ্য চিঠি উদ্ধার করা হয়েছে। তবে এবার টাকার পাহাড় আর শত শত চিঠির ভিড়ে একটি ব্যতিক্রমী ও রুদ্ধশ্বাস আবেদন সবার দৃষ্টি কেড়েছে। একটি ছোট্ট চিরকুটে এক অজ্ঞাত বিচারপ্রার্থী লিখেছেন—‘হাদি হত্যা বিচার চাই’।


আরও পড়ুন: পাগলা মসজিদের ১৩ দানবাক্সের টাকা ১১৪ কোটি ছাড়ালো


দীর্ঘ ছয় মাস পর আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়। এবার আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। এরপর মসজিদের দ্বিতীয় তলায় ৫৯০ জনের দল টাকা গণনার কাজ শুরু করলে বিভিন্ন নামে-বেনামে লেখা শত শত চিঠি সামনে আসতে থাকে। এসব চিঠিতে সাধারণত মানুষ রোগমুক্তি, সন্তান লাভ, চাকরি, ব্যবসায় সফলতা, বিদেশযাত্রা কিংবা পারিবারিক শান্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকেন।


তবে এর মধ্যেই ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা সংক্ষিপ্ত চিঠিটি উপস্থিত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। চিঠিতে কোনো নাম-ঠিকানা বা বিস্তারিত তথ্য উল্লেখ না থাকলেও সামাজিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষা ও আল্লাহর দরবারে খুনের বিচার প্রার্থনার এক নীরব প্রতীক হিসেবে এটি ব্যাপক আলোচনায় এসেছে। এর আগে সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান ও সদর ইউএনও মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...