বগুড়ার শিবগঞ্জে চোর সন্দেহে সেলিম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা বিস্তারিত প্রতিবেদনে...
বগুড়ার শিবগঞ্জে চোর সন্দেহে সেলিম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে গোপাল চন্দ্রের বাসায় ‘চুরি’র পর পালানোর সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা। শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা
গোপাল চন্দ্রের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে সিঁধ কেটে তিনজন চোর ঘরে প্রবেশ করে। গৃহবধূ পূর্ণিমা সাহা দাবি করেন, চোরেরা ঘরে ঢুকে তাকে ও তার শিশুসন্তানকে চাকুর মুখে জিম্মি করে। এরপর আলমারিতে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা এবং প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
চোরেরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় দুই চোর মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও উত্তেজিত জনতা সেলিমকে ধরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...